রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব তাকওয়া মসজিদে
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডিতে তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। 

ঢাকা মহানগর পুলিশ ও রাজনৈতিক সহকর্মীদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
তোফায়েল আহমেদ সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এরই মধ্যে গোসলের জন্য তার মরদেহ ধানমণ্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে নেওয়া হয়েছে। সেখানে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে প্রথম জানাজা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হেমায়েত উদ্দিন বলেন, ‘মরদেহের গোসল শেষে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।’
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসির উদ্দিন বাদ মাগরিব তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন। 

পারিবারিক সূত্র জানায়, ঢাকায় আজ জানাজার পর তোফায়েল আহমেদের মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।

মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় নেওয়ার পর বাদ জোহর ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  তোফায়েল আহমেদ   প্রথম জানাজা   তাকওয়া মসজিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close