শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিলে পুলিশের ধাওয়া, গ্রেপ্তার দুই
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার শহরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। 

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৬টায় শহরের শমসেরনগর রোডের আল ফালাহ হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের করা হয়। 

জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সামনে আসলে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান।  

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’সহ  বিভিন্ন স্লোগান দেন। 

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ছাত্রলীগ কর্মী ফেরদৌস রহমান বাপ্পি ও আরমান হোসেন। 

ফেরদৌস মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের আবুল হোসেনের পুত্র এবং আরমান সদর উপজেলার দিগল গজী গ্রামের মেথাল মিয়ার পুত্র। 

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   ছাত্রলীগের ঝটিকা মিছিল   পুলিশের ধাওয়া   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close