মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় বালুঘাটে গুলিবর্ষণ, চার শ্রমিক আহত
নিজস্ব প্রতিবেদক, কু‌ষ্টিয়া
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় গড়াই নদ ড্রেজিং প্রকল্পের বালু অপসারণের সময় দুর্বৃত্ত‌দের ছোড়া গু‌লি‌তে গু‌লি‌বিদ্ধসহ চারজন শ্রমিক আহত হ‌য়ে‌ছেন। 

রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে জুগিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

আহতরা হলেন ডাম্প ট্রাক চালক ফিরোজ (৪২), শ্রমিক সবুজ (৩০), ব্যবস্থাপক মিলন (৩৫) ও ভেকু চাল‌ক বাবলা (৪০)। 

আহত‌দের কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তাদের ম‌ধ্যে সবুজ‌কে উন্নত চি‌কিৎসার জন্য রাজশাহী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার করা হ‌য়ে‌ছে। 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান ব‌লেন, ‘রা‌তে আহত চারজন হাসপাতা‌লে এসে‌ছি‌লেন। এদের ম‌ধ্যে ফি‌রোজ ও সবুজ না‌মে দুইজন গু‌লি‌বিদ্ধ‌ ছি‌লেন। সবুজ‌কে রাজশাহী রেফার করা হ‌য়ে‌ছে। বা‌কি তিনজ‌নের চি‌কিৎসা চলছে।’

হাসপাতালে চিকিৎসাধীন গু‌লি‌বিদ্ধ ডাম্প ট্রাক চালক ফিরোজ ব‌লেন, ‘রা‌তে জু‌গিয়া এলাকায় পৌরসভা বিএন‌পির সভাপ‌তি একে বিশ্বাস বাবুর ইজারা নেওয়া বালু অপসার‌ণের কাজ কর‌ছিলাম। হঠাৎ করেই ১০-১৫ জ‌ন আগ্নেয়াস্ত্র নি‌য়ে এসে আমাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই আমার পা‌য়ে অস্ত্র ঠেকিয়ে ৬ রাউন্ড গুলি ক‌রে। এরপর সবুজ‌কেও গু‌লি ক‌রে। এছাড়া ঘা‌টের ম্যানেজার মিলন, ভেকু চালক বাবলাসহ আরও ক‌য়েকজন‌কে পি‌টি‌য়ে আহত ক‌রে। যারা হামলা করেছে, তারা অত্যন্ত নৃশংস ছিল। ঘটনার সময় দুর্বৃত্তরা প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে।’ 

স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) গড়াই নদ ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় স্তুপাকার বালু অপসারণের লিজ পেয়েছিলেন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘মেহেদী এন্টারপ্রাইজ’। এই বালু অপসার‌ণের ইজারা দখল নি‌য়ে ক‌য়েক দফায় সংঘ‌র্ষের ঘটনাও ঘ‌টে। পরবর্তী লিজটি বিএনপি নেতা বাবুর কাছে হস্তান্তর করা হয়। 

বালু ব্যবসায়ের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। 

পাউবি সূ‌ত্রে জানা গে‌ছে, ৪ কো‌টি ৭৪ লাখ টাকায় গড়াই নদ ড্রেজিং কৃত বালু অপসার‌ণের ইজারা পায় মে‌হেদী এন্টারপ্রা‌ইজ। গত বছ‌রের ২৫ মে অপসার‌ণের মেয়াদ শেষ হয়। এরপর পুনরায় সময় বাড়া‌নোর আবেদন ক‌রেন ঠিকাদা‌রি প্রতিষ্ঠান‌টি। পরবর্তী‌ হাইকো‌র্টের আদেশে মেয়াদ বা‌ড়ি‌য়ে পুনরায় বালু অপসার‌ণ শুরু ক‌রেছে। 

এ বিষ‌য়ে কু‌ষ্টিয়া পৌরসভা বিএন‌পির সভাপ‌তি একে বিশ্বাস বাবু ব‌লেন, ‘আগের ইজারাদা‌রের কাছ থে‌কে আমরা কাজ‌টি কি‌নে নি‌য়ে‌ছি। গতকাল রা‌তে বালু অপসার‌ণের সময় দুর্বৃত্তরা শ্রমিক‌দের লক্ষ্য ক‌রে গু‌লি ক‌রে‌ছে। গুলি‌বিদ্ধসহ আহত হ‌য়ে‌ছেন তারা। এ বিষ‌য়ে পু‌লিশ তদন্ত করছে। 

এ বিষয়ে মুঠো‌ফো‌নে জান‌তে চাইলে কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী রা‌শিদুর রহমান দপ্ত‌রে এসে কথা বল‌তে ব‌লেন। 

কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ক‌বির হো‌সেন মাতুব্বর ব‌লেন, ‘এখনও কোন লি‌খিত অ‌ভি‌যোগ পাইনি। ঘটনা‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   বালুঘাটে গুলিবর্ষণ   শ্রমিক আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close