শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোয় তিনজনকে জরিমানা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় আঞ্চলিক সড়কে ধান মাড়াই ও খড় শুকানোর অপরাধে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৩১ মে) বিকালে উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন কালাই পৌরসভার শিমলতলী গ্রামের মৃত হারেজের ছেলে সাইদুর রহমান, একই এলাকার সরাইল গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে আনিসুর রহমান ও উপজেলার পুনট গ্রামের আক্কাছ আলীর ছেলে আবু বক্কর। এর মধ্যে সাইদুর রহমানকে ১ হাজার এবং বাকি দুইজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করায় যানবাহন ও পথচারী চলাচলে চরম বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। খবর পেয়ে বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব বলেন, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর ৪৯ (ট) অনুযায়ী ৩ ব্যক্তিকে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের এমন অভিযান আগামীতেও হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   সড়কে ধান মাড়াই   খড় শুকানো   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close