শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ। প্রথম দিন এক কৃষকের কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।

সোমবার (১ জুন) বিকালে নীলফামারী খাদ্য গুদামে ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ মো. আলফারুক আব্দুল লতীফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিযন্ত্রক মো. সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, নীলফামারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার টুপামারী ইউনিয়ন কৃষক মো. আব্দুর রহমানের কাছ থেকে তিন মেট্রিক টন ধান কিনে মূল্য পরিশোধ করা হয়।

সো. সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে দুই হাজার ৪০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হযেছে। এ জন্য লটারির মাধ্যমে ৮৪৫ কৃষককে নির্বাচিত করা হয়েছে। লটারিতে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।

এছাড়া চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন চাল ও ৭৭১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close