সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:৪৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে।

এ ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) নামে দুই শিশু ভর্তি রয়েছে।

সোমবার (১ জুন) দিনগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও দুইজন নারী। তাদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ দুই পুরুষ ও দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন আরও তিনজন। পরে সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় ১৬ বছরের অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত তিনজনের মধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সকালের দিকে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি ফরিদপুরে ভাঙ্গার মধ্যে হলেও বিষয়টি শিবচর হাইওয়ে পুলিশ দেখছে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   ট্রাক   প্রাইভেটকার   নিহত ৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close