শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার কাহালুতে কাভার্ড ভ্যানের ধাক্কায় তামিম হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন বগুড়া সদরের এরুলিয়া উত্তরপাড়া গ্রামের খোকন হোসেনের ছেলে। তিনি পেশায় রেফ্রিজারেটর মেরামতের কারিগর ছিলেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, তামিম ও শামিম নামের দুই যুবক মোটরসাইকেলে করে কাহালুর দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে মুরইল বাসস্ট্যান্ডের কাছে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তামিম মারা যান। আহত শামিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close