শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে: জামায়াত আমির
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধি মানে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেয়া। জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে চাচার নির্যাতনে নিহত ৪ বছর বয়সী শিশু ফাহিমার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন,‘দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে।’

এ সময় শিশু ফাহিমা হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ সময় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একদিনের সফরে নানা কর্মসূচিতে অংশ নিতে সিলেটে অবস্থান করছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। 

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি   জনগণ   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close