শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সংরক্ষিত নারী আসনের সাংসদ মাধবী মার্মার পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে মাধবী মার্মা ৫১টি পরিবারকে জনপ্রতি ৫ হাজার টাকা করে তুলে দেন। 

এ সময় ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রধান অতিথির ব্ক্তব্যে অনুষ্ঠানে মাধবী মার্মা বলেন, ‘ক্ষতি যাদের হয়েছে তাদের বেদনা ও দুঃখ অনেক। সামান্য এই অনুদান ও সহায়তা হয়তো কোন কাজে লাগতে নাও পারে, তবে আমাদের এই থেকে আবার ঘুরে দাড়াতে হবে। নতুন সাহস নিয়ে আবার সবাইকে নিজ নিজ কাজে মন দিতে হবে আর ক্ষতি কাটিয়ে জীবন জীবিকায় মনোনিবেশ করতে হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু বলেন, ‘বর্তমান জেলা প্রশাসক অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং আগামীতেও ক্ষতিগ্রস্তদের কিভাবে সহায়তা করা যায়, সে জন্য পরিকল্পনা মাফিক কাজ করছে প্রশাসন।’
 
ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার বলেন, ‘ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারকে তাদের নিজস্ব মোবাইল নাম্বারে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আগামীতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই ধরণের সহায়তা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট এমএ আজিজ, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা এবং জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে আগুনে পুড়ে যাওয়া ৫১টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত ১৭ মে ভোর ৪টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের ৫১টি দোকান-বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে সবাই নিঃস্ব হয়ে পড়ে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত   অর্থ সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close