শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
গজারিয়ায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার সাত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার দুর্গম চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১ জুন) দুপুরে সংঘর্ষ ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২ জুন) সকালে গজারিয়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন চর বলাকী গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে গিয়াস উদ্দিন (৬৫), মৃত ফজলুল করিমের ছেলে আনোয়ার হোসেন প্রধান (৫০), মাহফুজ প্রধানের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), শুক্কুর আলীর ছেলে জান্নাত (৩১), টান বলাকী গ্রামের মাহফুজ মেম্বারের ছেলে মাসুম (৪৫) ও মনজুর আলম (৪৪) এবং কেরামত আলী মাস্টারের ছেলে মাজহারুল (৫৫)।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা ও রাজধানীর সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাতজনকে আটক করা হয়েছে।’ 

তিনি জানান, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে এবং সবকিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় একটি স্থানীয় বিএনপি কার্যালয়সহ বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত সুমন ও জিকুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় স্থানীয়ভাবে রাজনৈতিক বিরোধের অভিযোগ তোলা হলেও পুলিশ বলছে এটি মূলত গোষ্ঠীগত বিরোধ। 

সোমবার বিকালে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রাথমিক পর্যবেক্ষণে এটিকে গোষ্ঠীগত বিরোধ বলেই প্রতীয়মান হচ্ছে।

উল্লেখ্য, একই গ্রামে এর আগেও আধিপত্য বিস্তার নিয়ে কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বছরের ৫ এপ্রিল ও ২৪ সেপ্টেম্বর সংঘর্ষে ১৯ জন আহত হওয়ার রেকর্ড রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়ায় সংঘর্ষ   গজারিয়ায় ভাঙচুর   মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close