সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা বিনতে ফারুক, মেডিকেল অফিসার ডা. মো. সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স মো. ফজলুল হক সরকার ও রেবা রাণী বসুনীয়া। 

এছাড়া, হাসপাতালের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, অফিস স্টাফ, হেলথ অ্যাসিস্ট্যান্ট ও সিএইচসিপিসহ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঈদুল আজহার পরদিন শুক্রবার (২৯ মে) বিকালে জরুরি বিভাগে এক শিশুর চিকিৎসা চলাকালে রোগীর স্বজনরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে আরও লোকজন ডেকে এনে হামলা, ভাঙচুর ও মারধরের করা হয়। এতে হাসপাতালের চেয়ার-টেবিল ও দরজা ভাঙচুর করা হয় এবং দুইজন কর্মচারী আহত হন।’

বক্তারা আরও বলেন, ‘সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।;

তাই দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত শুক্রবার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা সেবা প্রদানকালে হামলার ঘটনা ঘটে। পরে দুইজনের নাম উল্লেখ করে মেডিকেল অফিসার ডা. মো. সাইদুর রহমান থানায় এজাহার দাখিল করেন এবং সোমবার (১ জুন) থানায় মামলা রুজু হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা   ভাঙচুর   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close