শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
আওয়ামী লীগের প্রবীণ নেতা রহমতুল্লাহ মারা গেছেন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:২৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার পাঁচবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন।

দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে তার মৃত্যু হয় এবং সকালেই পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন জানান, মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ বাড্ডার বেরাইদে তার নিজ বাসভবনে নেয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪টায় বেরাইদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।

আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা রহমতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন পরিচিত মুখ।

রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান। পরে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রহমতুল্লাহ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তার মৃত্যুতে আওয়ামী লীগ ও দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   প্রবীণ নেতা   রহমতুল্লাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close