শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে আলোচিত ও চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫) রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে।

এর আগে বুধবার (৩ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দ স্প্রিং মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শিশুটি প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার মো. শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে তার নিজ বসতবাড়িতে নিয়ে যায়। বসতবাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ৩ মে শিশুটির পরিবার মো. শান্তকে আসামি করে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর থেকেই আসামি পলাতক ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিকে এক মাস পার হলেও ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে না পারায় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে সিরাজগঞ্জসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে বুধবার সকালে র‌্যাব-১২-এর একটি দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দ স্প্রিং মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   প্রতিবন্ধী   শিশু   ধর্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close