রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
পথচারীদের স্বস্তি ফেরাতে কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদ অভিযান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা শহরের ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। 
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে আজ বুধবার (৩ জুন) থেকে শহরজুড়ে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

​বেলা ১১টায় শহরের বটতলা মোড় এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান। কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

​স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট, ভ্রাম্যমাণ ব্যবসা ও অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। ফুটপাত ফাঁকা না থাকায় বাধ্য হয়ে সাধারণ মানুষকে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছিল।

​আজকের অভিযানে শহরের বটতলা মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত ফুটপাতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। ​অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরকে যানজটমুক্ত ও পথচারীবান্ধব করতে ফুটপাত দখলের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। উচ্ছেদ করা ফুটপাত যাতে আবারও দখল না হয়ে যায়, সেজন্য নিয়মিত নজরদারি ও তদারকি অব্যাহত রাখবে প্রশাসন।

​এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কিশোরগঞ্জের সাধারণ মানুষ। তাদের মতে, ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হলে পথচারীদের চলাচল যেমন সহজ হবে, তেমনি কমবে শহরের তীব্র যানজট।

​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও নগর ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে এই ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযানকালে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ ‍সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা, কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ও পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ​ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মনসহ জেলা পুলিশ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা শ্রমিক কল্যাণ ​ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট, ভ্রাম্যমাণ ব্যবসা ও অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। ফুটপাত ফাঁকা না থাকায় বাধ্য হয়ে সাধারণ মানুষকে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছিল।

পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান বলেন, “শহরে যানজট এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সড়ক এখন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নাগরিকদের পক্ষ থেকে যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ এবং অবৈধ দখলমুক্ত করার দাবি জানানো হচ্ছিল। এ দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একাধিক সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের বারবার নোটিশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকেও একাধিকবার সতর্ক করা হয়েছে। এরপরও যারা স্বপ্রণোদিত হয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের বিরুদ্ধে আজকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযানে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা অংশ নিয়েছেন। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ শহরের ফুটপাত ও সড়কের অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করছে। এ লক্ষ্যে ছয়বার নোটিশ, গণবিজ্ঞপ্তি ও মাইকিংয়ের মাধ্যমে দখলদারদের সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে বড় লোকের দোকানের এক্সটেনশন করা হচ্ছে। মানে স্থায়ী দোকানের বাইরে ফুটপাত দখল করে রাখা অতিরিক্ত অংশ উচ্ছেদ করা হবে, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। পরবর্তী ধাপে সড়ক দখল করে ব্যবসা করা ভ্যানচালকদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, শহরটি সবার, কোনো ব্যক্তির নয়। তাই জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করা হবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রেখে তাদের জন্য পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পথচারী   স্বস্তি   কিশোরগঞ্জ   ফুটপাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close