রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গবাদি পশুর মৃত্যু, ৬ পরিবারের আহাজারি
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:৪৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুন) দুপুরে ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ছয়টি চা শ্রমিক পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই সকালে ছয়জন চা শ্রমিক তাদের গবাদিপশুগুলোকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত মাঠের ওই নির্দিষ্ট স্থানে আঘাত হানলে ঘটনাস্থলেই ১৩টি গরু এবং একটি মহিষ মারা যায়।

স্থানীয়রা জানান, খেটে খাওয়া এ সব চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল গবাদিপশু। হঠাৎ এ ক্ষতিতে তারা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাউয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে ছয়জন দরিদ্র চা শ্রমিকের মালিকানাধীন ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। আকস্মিক এই ক্ষতিতে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। 

ইউপি চেয়ারম্যান আরো জানান, স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এবং তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close