শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
১০ টাকায় বিচার নিষ্পত্তি : রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও এর কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় জানানো হয়, ফৌজদারি মামলার আবেদন করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা ফি জমা দিতে হয়। 

বুধবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে আদালত কর্মী রাশেদা জানান, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ও দ্রুত সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। ফৌজদারি ধরনের মামলার আবেদন করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা ফি জমা দিতে হয়। আবেদন গ্রহণের পর উভয় পক্ষকে নোটিশ দিয়ে শুনানির মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাংবাদিক মোবারক আলীসহ ইএসডিও, সিডিএ, ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, মানবকল্যাণসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকর বিচার ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close