সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
দেশজুড়ে
সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঢেমশা বোর্ড অফিসের পাশে রেললাইন বিট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধার নাম নুরুন নাহার বেগম (৬০)। তিনি সাতকানিয়া উপজেলার পৌরসভা ছিটুয়া পাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নজির আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া রেল এলাকায় পৌঁছালে নুরুন নাহার বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি ট্রেনের কাটায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বজনরা জানান, নিহত নুরুন নাহার মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী ছিলেন। তার কোনো ছেলে সন্তান নাই, একটি মেয়ে সন্তান রয়েছে। তাকে বিয়ে দিয়েছেন এবং দীর্ঘদিন যাবত মেয়ের বাড়িতেই থাকতেন। সেখান থেকে তিনি ঢেমশা এলাকায় আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। তিনি রেললাইন অতিক্রমের সময় ট্রেনের গতিবেগ ও অবস্থান সম্পর্কে ধারণা করতে না পারায় দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, ‘ভোর ৬টার পর কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুর খবর পাই। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা এসে আইনানুগ প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবেন।’

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close