রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
রাউজানে যুবককে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় মুহাম্মদ ইয়াছিন নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (৩ জুন) সকালে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়াপাড়ায় গুরা মিয়ার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মুহাম্মদ ইয়াছিন ওই এলাকার মুহাম্মদ শহিদের ছেলে। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্তরা হলেন—একই এলাকার মুহাম্মদ জাফরের স্ত্রী মোছাম্মৎ ছিলু আকতার, তার ছেলে সিয়াম এবং রনির ছেলে হাবিব। 

এদিকে ঘটনার পর বুধবার দুপুরে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্থানীয় জনসাধারণ এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ প্রতিনিধি মুহাম্মদ ইসমাঈল, আহত ইয়াছিনের মা শাহিনুর আকতার স্থানীয় বাসিন্দা মুহাম্মদ সেলিম উদ্দিন। বক্তারা অবিলম্বে এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে ভুক্তভোগী মুহাম্মদ ইয়াছিনসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ঘটনার পর অভিযুক্ত মোছাম্মৎ ছিলু আকতারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরিবারের এক নারী সদস্য জানান, তার মা ও ভাই কেউই বর্তমানে বাড়িতে নেই। ফলে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদন পেলে বিস্তারিত জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close