রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নাচোলের নতুন ইউএনও প্রিয়াংকা দাস
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:০৫ এএম
প্রিয়াংকা দাস

প্রিয়াংকা দাস

৮২ দিন শুন্য থাকার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে প্রিয়াংকা দাসকে পদায়ন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) রাজশাহী বিভাগীয় কমিশনারের কর্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার প্রীতিলতা বর্মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নাটোর জেলার নলডাঙ্গা ইউএনও প্রিয়াঙ্কা দাসকে এ পদায়ন করেন। 

নবপদায়নকৃত প্রিয়াংকা দাস ৩৬তম ব্যাচের বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। 

এদিকে, জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশে গত ১২ মার্চ গোলাম রাব্বানী সরদারকে অন্যত্র বদলি করার ফলে নাচোল ইউএনওর পদটি শুন্য থাকে। তবে, এর আগে নাচোলে একজনকে পদায়ন করা হলেও তিনি সিরাজগঞ্জ বদলি হয়ে যান।

নাচোলে দীর্ঘ ৮২ দিন ইউএনও না থাকায় সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া একাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার চারটি প্রশাসনিক পদ দক্ষতার সাথে সামাল দিলেও নাগরিক সেবা ব্যহত হচ্ছে। প্রতিদিন সেবা গ্রহীতারা কাঙ্খিত সেবা না পেয়ে হতাশ হচ্ছেন।

নাচোলবাসী নবপদায়নকৃত প্রিয়াংকা দাসের যোগদান ও প্রশাসনের হাল ধরার জন্য অপেক্ষার প্রহর গুনছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা   নাচোলের ইউএনও প্রিয়াংকা দাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close