শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
তন্দ্রাচ্ছন্ন চালকের বেপরোয়া গতিতে বাস দুর্ঘটনা, পোশাক শ্রমিক নিহত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৩৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বাস চালানোর কারণে যাত্রীবাহী একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে লিজা আক্তার (৩০) নামে নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিড়াল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিজা আক্তার কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া গ্রামের মীর করিমের স্ত্রী। তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী আফরোজা পরিবহনের একটি বাস ভিড়াল্লা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘দীর্ঘ পথ গাড়ি চালানোর কারণে চালক ক্লান্ত ও তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।’

মীরপুর হাইওয়ে থানার ওসি রেজাউল করিম রাজিব জানান, ভোর চারটার দিকে রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তন্দ্রাচ্ছন্ন চালক   বেপরোয়া গতি   বাস দুর্ঘটনা   পোশাক শ্রমিক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close