রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      
জাতীয়
ভুয়া খবর মোকাবিলায় এনআইসিটিএফের গোলটেবিল বৈঠক শনিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:০৯ পিএম
ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)

ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)

ভুয়া খবর বা ফেক নিউজ মোকাবিলায় নীতিমালা, প্রযুক্তি এবং জবাবদিহিতার বিষয়কে সামনে রেখে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)। 

শনিবার (৬ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘কমবেটিং ফেক নিউজ ইন বাংলাদেশ : পলিসি, টেকনোলজি অ্যান্ড অ্যাকাউন্ট্যিাবিলিটি’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক সংসদ সদস্য ও এইবি’র আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, সংসদ সদস্য মাহমুদা হাবিবা, বিএনপির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং রাজউকের চেয়ারম্যান ও আইইবির সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এনআইসিটিএফের সহসভাপতি ইমতিয়াজ মির্জা।

এনআইসিটিএফ সভাপতি রাফেল কবির এবং সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রতিরোধে কার্যকর নীতিমালা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও অংশীজনদের মধ্যে মতবিনিময় হবে। অনুষ্ঠানটি স্পন্সর করেছে স্মার্ট-ল্যাব। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ভুয়া খবর   এনআইসিটিএফ   গোলটেবিল বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close