শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
শিবালয়ে চলাচলের রাস্তা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার গাংধাইর এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (২ জুন) দুপুরে রাস্তার সামনে আয়োজিত এ বিক্ষোভে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার গাংধাইর এলাকায় প্রায় ৬০ বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা সম্প্রতি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কৃষিকাজ, ফসল আনা-নেওয়া এবং দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

ভুক্তভোগীদের দাবি, ২০২৩ সালে স্থানীয়দের উদ্যোগে এলাহি ও ইমারতের বাধার মুখে তাদেরই পারিবারিক বসতভিটার জমি প্রায় ৩ লাখ টাকায় কিনে রাস্তা হিসেবে ব্যবহার শুরু করা হয়। বর্তমানে মো. ইমারত হোসেন ও জাহিদুল ইসলাম এলাহি ওই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন।

বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত রাস্তা খুলে দিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তাটি নিয়ে হামলার ঘটনায় আসামিরা পলাতক থাকায় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে, রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষের ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, পাশ্ববর্তী রুবেল হোসেন ধান আনার সময় বাধা দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, দা, লোহার রড ও ইট দিয়ে হামলা চালানো হয়। এতে রুবেল হোসেনসহ একই পরিবারের সাতজন আহত হন।

ঘটনার পরদিন ২৪ মে শিবালয় থানায় লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রুবেল হোসেন।

স্থানীয়রা হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের পাশাপাশি বন্ধ থাকা রাস্তা দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিক্ষোভ   শিবালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close