মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
সিরাজগঞ্জে কিশোর গ্যাংকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নে কথিত কিশোর গ্যাংয়ের প্রতিষ্ঠাতা বাবু মিয়া ও গ্যাংপ্রধান রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ডুমুর ইছা হাটখোলায় স্থানীয় যুবসমাজ, মুরব্বি ও সাধারণ মানুষের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, বাবু মিয়ার ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে।

প্রতিবাদ সভায় চেয়ারম্যান পদপ্রার্থী ইমাজ উদ্দিন তালুকদার শুভ বলেন, ‘বহুলী ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা মেনে নেওয়া হবে না। যারা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বহুলী ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।’

সভায় বক্তব্য দেন ডুমুর ইছা গ্রামের যুবসমাজের নেতা মো. সোহেল রানা, আদর্শ গ্রামের শহিদুল ইসলাম, স্থানীয় যুবদল নেতা মাহিম, তরিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা দ্রুত বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবি জানান এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানান। সভা শেষে এলাকাবাসী বহুলী ইউনিয়নে শান্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   কিশোর   গ্যাং   গ্রেপ্তার   প্রতিবাদ সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close