শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বান্দরবানের পাহাড়ি পথে চলন্ত মাইক্রোবাস পুড়ে ছাই
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের পাহাড়ি সড়কের উঁচুনিচু পথে চলার সময় অতিরিক্ত চাপের কারণে একটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের চিম্বুক সড়কের শৈলপ্রপাত এলাকার ৭ মাইল নামক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও অতিরিক্ত তাপে অকটেন ও গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে গাড়িটি পুড়ে যায়।

স্থানীয় সূত্র এবং বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে, গাজীপুর থেকে কয়েকজন পর্যটক মাইক্রোবাসটি নিয়ে বান্দরবান বেড়াতে আসেন। সকালে তারা পাহাড়ি পথে চিম্বুক পর্যটনকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। পথে পাহাড়ি সড়কে চলাচলের সময় হঠাৎ মাইক্রোবাসটিতে অতিরিক্ত তাপের কারণে অকটেন ও গ্যাসের লিকেজ দেখা দিলে আগুন ধরে যায়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল মান্নান আনসারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   পাহাড়   মাইক্রোবাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close