শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বুড়িচংয়ে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় লিখিত অভিযোগ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে ওয়ার্ড যুবদলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত যুবদল নেতা রিপন বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রিপনের সঙ্গে রামপুর এলাকার বাসিন্দা মো. রফিক মিয়ার ছেলে মো. তারেকের মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে গত বছর কথাকাটাকাটি হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে রিপনের ওপর হামলার ঘটনা ঘটে।

রিপনের অভিযোগ, মো. আমির হোসেন, মো. তারেক ও মো. সিফাতসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রিপন বাদী হয়ে মো. আমির হোসেন, মো. তারেক ও মো. সিফাতের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  যুবদল   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close