সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
দেশজুড়ে
ফটিকছড়িতে প্রকাশ্যে ছাত্রলীগের আলোচনা ও মতবিনিময় সভা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:২৩ পিএম আপডেট: ০৫.০৬.২০২৬ ৪:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শাখার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন একটি বিশ্রামাগারে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্রামাগারটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজভাণ্ডারী ভক্তদের জন্য নির্মিত ও পরিচালিত। সেখানেই ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

দীর্ঘ সময় ধরে চলা এ কর্মসূচির ছবি ও ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে এবং রাতে অভিযান চালিয়ে সভায় অংশ নেওয়া কয়েকজনকে আটক করে। আটককৃতদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেলাল উদ্দিন মুন্না বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় আমরা নিষিদ্ধ সংগঠন না হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবে সভা-সমাবেশ করতে পারিনি। অথচ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন প্রকাশ্যে সভা করছে। বিষয়টি উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপও চোখে পড়ছে না। আমরা ছাত্রলীগের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম প্রতিহত করা হবে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘ছাত্রলীগের সভার বিষয়টি জানার পরই পুলিশ অভিযান চালায়। এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   প্রকাশ্য   ছাত্রলীগের আলোচনা   মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close