শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
রাজনীতি
তারেক রহমান একজন ব্যতিক্রমী নেতা : দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম
বক্তব্য দিচ্ছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বক্তব্য দিচ্ছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ব্যতিক্রমধর্মী নেতা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত তিন মাসে প্রধানমন্ত্রী যে ধরনের প্রদক্ষেপ নিয়েছেন তা স্বাধীনতার পরে কেউ নিতে পারেনি। বিগত কয়েক মাসে বাংলাদেশের সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে।’ 

শুক্রবার (৫ জুন) দুপুরে নাটোরের বাসুদেবপুরে দোল কালীমন্দিরে তিন দিনের হরিবাসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে দুলু আরও বলেন, ‘এই দেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। বর্তমান সরকার মন্দিরের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছেন।’

অতীতে পুরোহিতদের কথা কেউ ভাবিনি বলেও উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দেওয়ান শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ব্যতিক্রমী নেতা   রুহুল কুদ্দুস তালুকদার দুলু  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close