শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৫ জুন ২০২৬
শিরোনাম: গোপালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর, ঘরবাড়িতে অগ্নিসংযোগ      প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর      ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি      ভারতের অরুণাচল প্রদেশে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা      বিশ্ব পরিবেশ দিবস আজ      দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় পড়ে গেছে বাস      ফাঁকা বাজারেও চড়া দাম      
দেশজুড়ে
কক্সবাজারে সৌদিয়া পরিবহনের নম্বর ক্লোন করে চলছে অন্য বাস
​কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৫৫ পিএম আপডেট: ০৫.০৬.২০২৬ ৬:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সৌদিয়া পরিবহনের একটি বাসের রেজিস্ট্রেশন নম্বর নকল (ক্লোন) করে কক্সবাজার-ঢাকা মহাসড়কে সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহন নামে একটি এসি বাস চালানোর অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৫ জুন) এই এসি বাসটি আটক করেছে কক্সবাজার ট্রাফিক পুলিশ।

​সৌদিয়া পরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক চট্টমেট্রো ব- ১১-২১৬০ নম্বরটি তাদের কোম্পানির একটি বাসের নামে বৈধভাবে নিবন্ধিত রয়েছে। তবে দীর্ঘদিন ধরে একই নম্বর প্লেট ব্যবহার করে সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহন নামে আরেকটি এসি বাস রাস্তায় চলাচল করছিল। বিষয়টি নজরে আসার পর তারা প্রশাসনকে অবহিত করেন।

​শুক্রবার বিকালে কক্সবাজারের সড়কে ভুয়া নম্বরধারী ওই বাসটির সন্ধান মেলা মাত্রই অভিযান চালিয়ে সেটিকে আটক করে ট্রাফিক পুলিশ।

​সৌদিয়া পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বৈধ নিবন্ধিত নম্বর ব্যবহার করে অন্য একটি পরিবহন কোম্পানি মহাসড়কে গাড়ি চালাচ্ছিল, যা সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। পুলিশকে জানানোর পর তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।

​আটক করার পর সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের বাসটি বর্তমানে কক্সবাজার পুলিশ লাইনে রাখা হয়েছে।

​কক্সবাজার ট্রাফিক পুলিশ জানিয়েছে, একটি নম্বরে দুইটি গাড়ি চলার কোনো সুযোগ নেই। আটক করা বাসটির রোড পারমিট, ফিটনেস ও যাবতীয় কাগজপত্র গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   সৌদিয়া পরিবহনের নম্বর ক্লোন   অন্য বাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close