মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
রাজনীতি
ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ার অপব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নিজ দলের বিষয়ে তিনি বলেছেন, ‘বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এটি জনগণের অধিকার, কল্যাণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিত একটি উদারপন্থি রাজনৈতিক দল।’

আজ শুক্রবার (৫ জুন) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় ফখরুল ইসলাম এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় মির্জা ফখরুল আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের কারণে আজ সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’  

তিনি অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। 

গণতন্ত্র রক্ষা ও দেশের এই সংকটময় সময়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ।  

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র ও জনগণের অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে।’

এসব অপশক্তিকে প্রতিহত করতে গণতন্ত্রপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। 

সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা   সজাগ থাকা   আহ্বান মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close