শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আন্তর্জাতিক
ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল-ড্রোন নিক্ষেপ ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:১৭ পিএম আপডেট: ০৫.০৬.২০২৬ ১০:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে সতর্কতামূলক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে ইরান। 

শুক্রবার (৫ জুন) ইরানের নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, ‘ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো ও জাহাজ জব্দ করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।’

এর আগে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড বিবৃতিতে বলেছিল, তারা নিষেধাজ্ঞাপ্রাপ্ত ও রাষ্ট্রবিহীন জাহাজ এম/টি ডাভিনাকে গতকাল রাতে ভারত মহাসাগর থেকে জব্দ করেছে।

ইরানের আশপাশে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে এই ট্যাংকার জাহাজ জব্দের ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অবশ্য ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, ইরান তাদের জাহাজ লক্ষ্য করে কোনো ধরনের মিসাইল বা ড্রোন ছুড়েনি। যদি ছুড়ত এটি যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হতো।

টানা ৪০ দিন যুদ্ধের পর গেল ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়। এর ১ সপ্তাহ না পেরুতেই ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে মার্কিনিরা। এরমাধ্যমে ইরানি বন্দরে জাহাজ আসা ও যাওয়া উভয়ই বন্ধ করে দেয় তারা।

অপরদিকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। যদিও তারা নির্ধারিত জাহাজকে সেখান দিয়ে চলাচল করতে দিচ্ছে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সোমবার (১ জুন) ইরানের ৪টি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়।

সূত্র : রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ওমান উপসাগর   মার্কিন যুদ্ধজাহাজ   মিসাইল-ড্রোন নিক্ষেপ   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close