সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
দেশজুড়ে
পূর্ব বিরোধের জেরে কসবায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে।

শনিবার (৬ জুন) রাত প্রায় ৯টায় উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, আনোয়ার হোসেন ও সাব্বির হোসেন দীর্ঘদিনের পরিচিত এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন প্রতিবাদ করেন। এ সময় সাব্বিরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে শনিবার রাতে কাঠেরপুল এলাকায় আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরবপ্রবাসী ছিল। দেশে এসে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করছিল। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিশকাতুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “পূর্ব বিরোধের জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বন্ধু   ছুরিকাঘাত   বন্ধু নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close