শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
বগুড়ায় বাঙালি নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:০৯ পিএম

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে পরিবারের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শ্রী তীর্থ সাহার (১৭) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে সোনাতলা উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তীর্থ সাহা সোনাতলা নতুন বন্দর এলাকার শ্রী দীপক সাহার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, শুক্রবার বিকালে তীর্থ সাহা তার মা, বোনসহ পরিবারের সদস্যদের সঙ্গে আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসলে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তীর্থ সাহা নিখোঁজ হয়।

খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মীরা ও রাজশাহীর একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকালে আবারও উদ্ধারকাজ শুরু হলে সকাল ৮টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের লাশ উদ্ধার করা হয়।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্কুলছাত্র   লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close