সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
রাজনীতি
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মিশনকে পশ্চিমবঙ্গ বিধানসভার চিঠি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুষ্ঠিত শোকজ্ঞাপন কর্মসূচির কথা জানিয়ে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে চিঠি দেয়া হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া।

তার মৃত্যুর পর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের শুরুতে খালেদা জিয়া ও রাজ্যের বিভিন্ন প্রয়াত বিশিষ্ট ব্যক্তি, সাবেক মন্ত্রী, বর্তমান ও সাবেক বিধায়কদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। 

বিধানসভায় শোকজ্ঞাপনের সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে পুনরায় অধিবেশন শুরু হয়।

এবার সেই শোকজ্ঞাপন পর্বের কার্যবিবরণী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশনের কাছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা কর্তৃপক্ষ। ২ জুন বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ বসু কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকারের নির্দেশে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারির বিধানসভা অধিবেশনে খালেদা জিয়ার মৃত্যুতে গৃহীত শোকবার্তার অংশবিশেষ পাঠানো হচ্ছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদের কাছেও সেই বার্তা পৌঁছে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পারস্পরিক কূটনৈতিক ও মানবিক সম্পর্কের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   বিধানসভা   চিঠি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close