শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইচ্ছা, নজর রাখছে ভারত      বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া      
দেশজুড়ে
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বান্দরবানে সচেতনতামূলক র‍্যালি
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“নিজ আঙিনা পরিষ্কার, ডেঙ্গু রোধের প্রধান হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতামূলক এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুই চিং মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বান্দরবান নার্সিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close