মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
খেলাধুলা
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ইরানের ফুটবলাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতের মধ্যেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার মাত্র ১০ দিন আগে এই অনুমোদন মিলল।

বৃহস্পতিবার (৪ মে) গভীর রাতে মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ জানিয়েছিলেন, দলটি তখনও যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি। 

তবে হোয়াইট হাউসের কর্মকর্তার মতে, রাতারাতি সেই ভিসা অনুমোদন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) এক্সে বার্তায় তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের দলকে নিয়ে আমি গর্বিত।’

তবে, ইরানের দলের কয়েকজন কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনও অনুমোদিত হয়নি বলে জানিয়েছে আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি।

সংবাদমাধ্যমটি জানায়, জাতীয় দলের কয়েকজন কারিগরি ও নির্বাহী কর্মকর্তার ভিসা এখনো ইস্যু করা হয়নি এবং মার্কিন দূতাবাস এখন পর্যন্ত তা দিতে অস্বীকৃতি জানিয়েছে।’

যদিও তারা কোনো সূত্রের নাম উল্লেখ করেনি।
 
এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইরান ফুটবল ফেডারেশন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি বিশ্বকাপকে শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং একটি ভূরাজনৈতিক মঞ্চেও পরিণত করেছে। দুই পক্ষই যেন এই আসরকে রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে।

১৯৩০ সালে বিশ্বকাপের সূচনার পর এই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি দেশের দলকে স্বাগত জানাতে যাচ্ছে, যার সঙ্গে তারা সরাসরি যুদ্ধে সম্পৃক্ত।

ভিসা জটিলতা ও যুক্তরাষ্ট্রে দলের উপস্থিতি সীমিত রাখার ইচ্ছা থেকে শেষ মুহূর্তে ইরান তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটি রোববার (৭ জুন) ভোরে তিহুয়ানায় পৌঁছানোর কথা।

গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে এবং শেষ গ্রুপ ম্যাচ খেলবে সিয়াটলে মিশরের বিরুদ্ধে।

আবোলফাজল পাসানদিদেহ বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে. তারা ইরান দলকে নিজেদের ভূখণ্ডে রাখতে চায় না।’

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (২ জুন) আইনপ্রণেতাদের জানান, ইরানের বিশ্বকাপ প্রতিনিধিদলে ইসলামিক রেভুলোশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কাউকে যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি দেবে না।

উল্লেখ্য, গত বছরে ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশ নিতে ভিসা পাননি মেহদি তাজ। তিনি অতীতে আইআরজিসির একজন কমান্ডার ছিলেন।
 
আবোলফাজল পাসানদিদেহের মতে, বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে ইরানের আগ্রহই প্রমাণ করে যে দেশটি সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায়।

তিনি বলেন, ‘যে দেশকে শত্রু হিসেবে দেখা হয়, সেই দেশের মাটিতেও বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত দেখায় যে ইরান শান্তি চায়।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ধীরগতিতে এগোলেও উভয় পক্ষ একটি অন্তর্বর্তী সমঝোতার দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে একই সঙ্গে সামরিক হামলাও অব্যাহত রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ খেলতে   যুক্তরাষ্ট্রের ভিসা   ইরানের ফুটবলাররা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close