সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
খেলাধুলা
বিশ্বকাপে খেলা সব ফুটবলারের সম্মিলিত অর্জন এক মেসির সাফল্যের সমান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর পরিসংখ্যান সামনে এসেছে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি একাই জিতেছেন ৮টি ব্যালন ডি’অর—যা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১,২৪৭ জন ফুটবলারের সম্মিলিত ব্যালন ডি’অর জয়ের সংখ্যার সমান।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও মেসির দখলে। ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি মোট আটবার এই সম্মান অর্জন করেছেন, যা অন্য যেকোনো ফুটবলারের চেয়ে বেশি।

এই পরিসংখ্যান আবারও প্রমাণ করে, ব্যক্তিগত অর্জনের দিক থেকে মেসি কতটা অনন্য উচ্চতায় অবস্থান করছেন এবং কেনো তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের গত ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি আধিপত্য দেখা গেছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে। ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই সময়ে দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর।

২০০৮ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার পুরস্কারটি নিজের করে নেন লিওনেল মেসি। ২০১৩ ও ২০১৪ সালে আবারও শীর্ষে ফেরেন রোনালদো। ২০১৫ সালে মেসি, ২০১৬ ও ২০১৭ সালে রোনালদো ব্যালন ডি’অর জিতে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াই আরও জমিয়ে তোলেন।

২০১৮ সালে লুকা মদ্রিচ মেসি-রোনালদোর দীর্ঘ আধিপত্য ভাঙলেও ২০১৯ সালে আবারও সেরার মুকুট ওঠে মেসির মাথায়। ২০২০ সালে করোনা মহামারির কারণে ব্যালন ডি’অর প্রদান করা হয়নি। এরপর ২০২১ সালে সপ্তমবারের মতো পুরস্কারটি জেতেন মেসি।

২০২২ সালে করিম বেনজামা, ২০২৩ সালে অষ্টমবারের মতো লিওনেল মেসি, ২০২৪ সালে রদ্রি এবং ২০২৫ সালে ওসমান দেম্বেলে ব্যালন ডি’অর জিতে নিজেদের নাম লেখান ইতিহাসে।

গত ১৮ বছরের পরিসংখ্যান বলছে, এই সময়ে একাই ৮টি ব্যালন ডি’অর জিতে সর্বাধিক পুরস্কার জয়ের রেকর্ড ধরে রেখেছেন মেসি। অন্যদিকে রোনালদোর ঝুলিতে রয়েছে ৫টি ব্যালন ডি’অর। ফলে আধুনিক ফুটবলের ব্যালন ডি’অর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টি এখনো মেসি-রোনালদো যুগের দখলেই রয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ফুটবলার   ব্যালন ডি’অর  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close