সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
রাজনীতি
বিএনপি যেভাবে ফল্ট করছে, তাদের বেশিদিন সময় নেই : আসিফ মাহমুদ
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি যেভাবে ফল্ট করছে, তাদের বেশিদিন সময় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর লেগেছে, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে।’

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার রামঘাট এলাকায় একটি কনভেনশন হলে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি যদি অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনোমিক সেক্টরকে ধরে রাখতে পারতো, তাহলে হয়তো আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম। তারা তাদের মেয়াদটা শেষ করতে পারতো। যেভাবে ফল্ট করছে, তাদের বেশিদিন সময় নেই।’

তিনি বলেন, ‘বিরোধীদলের ভূমিকা সংসদ বলেন আর রাজপথ বলেন, সেটা আমরা পালন করছি। যারা ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেটও প্রণয়ন করতে পারে। সেই সক্ষমতা পলিসিগতভাবে আমাদের তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনায় আমাদের এক থেকে দেড় বছরের অভিজ্ঞতা রয়েছে। এখন আমাদের প্রয়োজন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ‘দেশে নির্বাচিত সরকার আসলেও কোনো কিছুর পরিবর্তন হয়নি। আমরা দেখছি মব জাস্টিস বেড়ে গেছে। এই মাসেই ধর্ষণের শিকার হয়েছে ৮৪ জন। এর মধ্যে ৬ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সব পরিসংখ্যানে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেয়ার পর প্রথমদিনে বলেছিলেন মব বন্ধ করে দেবেন। কিন্তু আমরা মব বাড়তে দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রেই সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখছি।’

এ সময় জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   সময়   আসিফ মাহমুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close