শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
ফটিকছড়িতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:২৮ পিএম
সাইরা মনি

সাইরা মনি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাটে পুকুরে ডুবে সাইরা মনি (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুন) সকালে উপজেলার নারায়নহাট ইউনিয়নের পূর্ব শৈলকূপা গ্রামের পরাণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সাইরা মনি এলাকার আব্দুল হালিমের মেয়ে।

জানা যায়, সকাল ১১টার দিকে সাইরা মনি বাবার সঙ্গে বাড়ির পাশের একটি দোকানে যায়। পরে বাবার কাছ থেকে লাচ্ছি নিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরও সে বাড়িতে না পৌঁছালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে শিশুটির চাচা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ভাসতে থাকা অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় ভূজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন বলেন, ‘শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   পানিতে পড়ে শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close