মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
অষ্টগ্রামে কবরস্থান ও বসতভিটা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পারিবারিক কবরস্থান ও পৈতৃক বসতভিটা দখল করে উপজেলা বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে দলটির স্থানীয় দুই নেতার বিরুদ্ধে। দলীয় প্রভাব খাটিয়ে ও আওয়ামী লীগের এক নেতার সহযোগিতায় জমিটি দখল করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত আলী খান বাবুল।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজু মিয়া। তবে দুই নেতা দাবি করেছেন, বৈধ কাগজপত্রের ভিত্তিতেই দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে।

সাখাওয়াত আলী বলেন, ‘আমি অষ্টগ্রাম উপজেলার মসজিদজাম গ্রামের বাসিন্দা এবং একসময় উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা, হামলা ও মামলার মুখে ২০১০ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় চলে যেতে বাধ্য হই। তার দীর্ঘ অনুপস্থিতির সুযোগে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চুর প্রত্যক্ষ সহযোগিতায় আমার পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন ৯ দশমিক ৫ শতাংশ জমি দখল করা হয়।’

তিনি আরও বলেন, ‘২০০৯ সালে আমি আমার বড় চাচার কাছ থেকে দুইটি টিনশেড ঘরসহ ওই সম্পত্তি প্রায় ২০ লাখ টাকায় রেজিস্ট্রি দলিলের মাধ্যমে কিনি। এরপর বিদেশে অবস্থানকালে জমিটি দখলে চলে যায়। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরে নিজের জমি উদ্ধারের উদ্যোগ নিই। এ বিষয়ে একাধিকবার সৈয়দ সাঈদ আহমেদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো কার্যকর সমাধান পাইনি। বরং সময়ক্ষেপণ করা হয়েছে।’

সাখাওয়াত আলী দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েক দিন আগে আমার বাড়ির সামনের অংশে থাকা পারিবারিক কবরস্থানকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। সেখানে আমার চাচির কবর ছিল। 

তার অভিযোগ, সৈয়দ সাঈদ আহমেদের উপস্থিতিতে কবরস্থানটি ভেঙে ফেলা হয় এবং স্থানটি মাটি দিয়ে ভরাট করে সেখানে আধাপাকা টিনশেড ভবন নির্মাণ করা হয়। পরে ভবনটিতে ‘বিএনপি কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

সাখাওয়াত আলী বলেন, ‘পৈতৃক সম্পত্তি ও পারিবারিক কবরস্থান ফেরত পাওয়ার জন্য স্থানীয়ভাবে আলোচনার উদ্যোগ নিলে অভিযুক্তরা আমাকে সমাজচ্যুত করার পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়েছেন।’

জানতে চাইলে সৈয়দ সাঈদ আহমেদ বলেন, ‘কারও জমি দখল করে বিএনপির অফিস করা হয়নি। অফিসটি বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগেই করা হয়েছে। যদি জমি দখলের ঘটনা ঘটত, তাহলে এতদিন পরে কেন অভিযোগ তোলা হচ্ছে? জায়গার সব ধরনের বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাখাওয়াত আলী খান বাবুল একসময় উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন। রাজনৈতিক উদ্দেশ্য ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আমার এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অষ্টগ্রাম   কবরস্থান দখল   বসতভিটা দখল   বিএনপির কার্যালয় নির্মাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close