শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
খেলাধুলা
সাফ ফাইনাল
ঋতুপর্ণার গোলে সমতা নিয়ে বিরতিতে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যাচের প্রথম ৪১ মিনিট পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। তবে ৪২ মিনিটে ভারত এগিয়ে যাওয়ার চার মিনিট পরই সমতা ফিরিয়েছে বাংলাদেশ। এবারও ত্রাতা হয়ে এলেন সেমিফাইনালে জাদুকরী গোল উপহার দেওয়া ঋতুপর্ণা চাকমা। তার গোলে ১-১ সমতায় ফিরে প্রথমার্ধে বিরতিতে গেছে বাংলাদেশ।

সেমিফাইনালে নেপালের বিপক্ষে গোল করা ঋতুপর্ণাই সমতা ফিরিয়েছেন। যোগ করা সময়ের এই গোলের কিছুক্ষণ পরই প্রথমার্ধের বিরতির বাঁশি বাজিয়েছেন রেফারি।

আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিনি নিয়েছেন কোনাকুনি শট। বল ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরাল বাংলাদেশ।

৪২ মিনিটে গোল পেয়ে গেল ভারত। করেছেন পেয়ারি জাজা। পেয়ারি জাজাকে আটকাতে ছুটে গিয়েছিলেন সুরভী। তবে ব্লক করতে পারেননি। উল্টো বল তাঁর গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটাই সামনে এগিয়ে থাকায় বলটি তাঁর মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সাফ ফাইনাল   ঋতুপর্ণার গোল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close