শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইচ্ছা, নজর রাখছে ভারত      বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া      পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান      মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হলো ৩৩৮ বাংলাদেশি এজেন্সি      ডেঙ্গুতে নতুন করে ৩৪২ জন হাসপাতালে      হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭০      মুদি পণ্যের বাজার অস্থিরতা, বাড়ছে তেল-চিনি-ময়দা-ডিমের দাম      
দেশজুড়ে
ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফিতে আইনি সহায়তা দেবেন আইনজীবী
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:২৩ পিএম
গোলাম মোস্তফা

গোলাম মোস্তফা

মাঠ ও চা‌য়ের দোকান ছা‌ড়ি‌য়ে ফুটবল বিশ্বকা‌পের উন্মাদনা এখন রাজবাড়ীর আদালত পাড়ায়। ব্রা‌জিল দলের প্রতি ভালবাসা ও সমর্থকদের বাড়‌তি উৎসাহ দি‌তে অ‌র্ধেক ফি নি‌য়ে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দি‌য়েছেন আইনজীবী গোলাম মোস্তফা। 

তি‌নি রাজবাড়ী জেলা বা‌রের সদস্য এবং সে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির নারুয়ার শোলাবা‌ড়িয়া গ্রামের বা‌সিন্দা।

এদি‌কে, এই আইনজী‌বীর এমন ঘোষনায় ব্রা‌জিল সমর্থক‌দের মধ্যে দেখা দি‌য়ে‌ছে বা‌ড়তি উচ্ছাস ও উদ্দীপনা।

রা‌কিবুল ইসলাম র‌নি ও মোহাম্মদ স‌জিবসহ একা‌ধিক ব্রা‌জিল সমর্থক ব‌লেন, ‘যারা ব্রা‌জিল দল‌কে ভালবা‌সে তারা ছাড় দি‌তে জা‌নে। যার প্রমাণ আইনজী‌বী গোলাম মোস্তফা। ত‌বে আমা‌দের দ‌লের খে‌লোয়ারা খেলার মা‌ঠে কোন ছাড় দেয় না। এবার চা‌ম্পিয়ান হ‌য়ে সেটা আবারও প্রমাণ কর‌বে। ত‌বে, এক‌টি দল আছে যা‌দের সমর্থক‌দের আওয়াজ বে‌শি। কিন্তু বাস্তবে ভিন্ন। বিশ্বকাপ চা‌ম্পিয়ান প‌রিসংখ্যানই সেটার প্রমাণ।’

গোলাম মোস্তফা ব‌লেন, ‘ফুটবল আমার প্রিয় খেলা এবং ছোট বেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি। বু‌দ্ধি হওয়ার পর পেলে, রোনাল‌দো ও রোনালদিন‌হোসহ ব্রা‌জি‌লের অন্য খে‌লোয়াড়দের নাম শু‌নে এবং তা‌দের খেলায় মুগ্ধ হ‌য়ে ১৯৯৮ সাল থেকে ব্রা‌জিল সমর্থন ক‌রে আস‌ছি। ব্রা‌জি‌ল দ‌লের খে‌লোয়ার‌দের ম‌ধ্যে যা আছে, তা অন্য দ‌লের খে‌লোয়াড়দের ম‌ধ্যে নাই। এবা‌রের বিশ্বকা‌পে ব্রা‌জিল চা‌ম্পিয়ান হ‌বে ইনশাল্লাহ। আর আমি যে‌হে‌তেু আইনজী‌বী, সে‌হেতু ফুটবল বিশ্বকাপ ২০২৬ খেলা চলা পর্যন্ত আমার কা‌ছে প্রিয়দ‌লের সমর্থক কোন ম‌ক্কেল আস‌লে অ‌র্ধেক ফি নি‌য়ে আইনি সহায়তা দিব।’

তি‌নি আরও ব‌লেন, ‘ব্রা‌জিল দল‌কে মন থে‌কে ভালবা‌সি। তাই, দ‌লের সমর্থকদের উৎসাহ দি‌তে এ ঘোষণা দি‌য়েছি। আর কে কোন দ‌লের সমর্থক‌, তা কথা শুন‌লেই বোঝা যায়। ফ‌লে জে‌নে-বু‌ঝেই সহায়তা দিব।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল সমর্থক   অর্ধেক ফি   আইনি সহায়তা   আইনজীবী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close