শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ফটিকছড়িতে গুলিতে কৃষক ও গাছ থেকে পড়ে যুবক নিহত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৫০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গুলিবিদ্ধ হয়ে এ কৃষক এবং গাছ থেকে পড়ে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) উপজেলার খিরাম ও নাজিরহাট এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন কৃষক জমির উদ্দিন (৪৫) ও যুবক মোহাম্মদ আলমগীর (৪৩)।

জানা গেছে, উপজেলার খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজান সীমান্তবর্তী হলুদিয়া রাবার বাগান এলাকায় হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে জমির উদ্দিনের মৃত্যু হয়। তিনি খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খিরাম এলাকার তোফায়েল আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সর্তা বন বিটের আওতাধীন গহীন বনাঞ্চলে দীর্ঘদিন ধরে একটি শিকারি চক্র সক্রিয় রয়েছে। শনিবার কয়েকজন শিকারি হরিণ শিকারে গেলে গুলিবিদ্ধ হন জমির উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খিরাম চৌমুহনী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, ‘শিকারিদের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ‘ওই এলাকায় হরিণের বিচরণ রয়েছে এবং মাঝেমধ্যে শিকারিরা সেখানে হরিণ শিকার করে থাকে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলমের ঘোনা এলাকায় জামগাছ থেকে পড়ে মোহাম্মদ আলমগীরের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, আলমগীর দীর্ঘদিন ধরে বিভিন্ন গাছে উঠে ফল সংগ্রহ করতেন। শনিবার একটি জামগাছে উঠে ফল পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   গুলিতে কৃষকের মৃত্যু   গাছ থেকে পড়ে যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close