শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
উল্লাপাড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে রকিবুল ইসলাম (২৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুন) বিকালে উপজেলার চড়ুইমুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত রকিবুল ইসলাম গ্রামের দুলাল হোসেনের ছেলে।

নিহতের মামাতো ভাই ফিরোজ আহমেদ বাবু বলেন, ‘বিকালে বাড়িতে পালিত গরুর খাবারের জন্য পাশের খোলা মাঠে ঘাস কাটতে যান রকিবুল ইসলাম। এ সময় এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তিনি ঘটনাস্থলেই মারা যান।’

তিনি জানান, নিহত রকিবুল ইসলামের স্ত্রী মোছা. মোখলেসিনা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সংসারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রকিবুল। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, ‘বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সঙ্গে কথা বলে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়ায় মৃত্যু   ঘাস কাটা   বজ্রপাতে কৃষকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close