শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
দেশজুড়ে
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা ও শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও নীলফামারী জেনারেল হাসপাতাল পৃথক এসব কর্মসূচি পালন করে।

শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বাবুপাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে তিনি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন ও সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন করেন। নীলফামারী পৌরসভার কর্মীদের অংশগ্রহনের ওই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের এ উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম শাওন, কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক তাপস সাহাসহ জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে জেলা স্বাস্থ্যবিভাগ ও নীলফামারী জেনারেল হাসপাতাল। সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি হাসপাতাল চত্বরসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। 

কর্মসূচিতে অংশ নেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদী হাসান, নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ-হেল মাফি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ সরকার প্রমুখ।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close