শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইচ্ছা, নজর রাখছে ভারত      বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া      পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান      মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হলো ৩৩৮ বাংলাদেশি এজেন্সি      ডেঙ্গুতে নতুন করে ৩৪২ জন হাসপাতালে      
খেলাধুলা
মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপুটে জয়
লিজু আনছারি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিওনেল মেসিকে পুরো ম্যাচ বেঞ্চে রেখেও শক্তিমত্তার প্রমাণ দিল আর্জেন্টিনা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাসের বিপক্ষে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ২-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, যেখানে গোল করেছেন লাউতারো মার্টিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

রোববার (৭ জুন) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় আলবিসেলেস্তেরা। মাঝমাঠে দারুণ ছন্দে খেলতে থাকা আর্জেন্টিনা একের পর এক আক্রমণে হন্ডুরাসের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। তবে বেশ কিছু সুযোগ তৈরি করেও প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না তারা।

অবশেষে ৩৭তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জিন্টিনা। 

বিরতির পর আরও গতিময় হয়ে ওঠে আর্জেন্টিনার আক্রমণ। ৫৪তম মিনিটে লাউতারো মার্টিনেজের দারুণ অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে। দ্রুতগতির আক্রমণ থেকে আসা এই গোল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে এনে দেয়।

পুরো ম্যাচে ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখে একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। গোলপোস্টে তারা নেয় ৯টি অন টার্গেট শট। বিপরীতে, পুরো ম্যাচে একটিও অন টার্গেট শট নিতে পারেনি হন্ডুরাস। শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়।

এদিন মেসির পাশাপাশি রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের মতো তারকারাও ছিলেন বেঞ্চে। তবে বিকল্প একাদশ নিয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে স্কালোনির শিষ্যরা, যা বিশ্বকাপের আগে দলটির আত্মবিশ্বাস বাড়াতে দারুণ ভূমিকা রাখবে।

আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  মেসি   আর্জেন্টিনা   দাপুট   জয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close