রোববার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ জুন ২০২৬
শিরোনাম: ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন      রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড      চুক্তির ফাঁদে চাপে দেশ      ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী      এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী      ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের      ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স      
দেশজুড়ে
চুয়াডাঙ্গা জেলা পরিষদের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান শরীফ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনমূলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি মোতাবেক সব ধরনের ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে গত কয়েক মাস ধরেই জেলাজুড়ে নানা গুঞ্জন চলছিল।

বুধবার (৩ জুন) হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে যে, শরীফুজ্জামান শরীফ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এরপরই দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।

তবে বিষয়টি নিয়ে তখন তৈরি হয় এক নাটকীয়তা। নিয়োগের কোনো আনুষ্ঠানিক খবর না পেয়ে নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন, “অভিনন্দন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন শরীফুজ্জামান শরীফ।” কিন্তু বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর সব সংশয় কেটে যায়। এরপরই নেতাকর্মীরা ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে নতুন একটি স্ট্যাটাস দেন, “আলহামদুলিল্লাহ! ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে।”

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক, সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর, জীবননগর উপজেলা ও পৌর, দর্শনা থানা ও পৌর এবং দামুড়হুদা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিতে সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা পরিষদ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার শীর্ষ নেতারা।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের। বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং জেল-জুলুমের শিকার নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে শরীফুজ্জামান শরীফকে এ পদে নিয়োগ দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৩টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান শরীফুজ্জামান শরীফ। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   জেলা পরিষদ   শরীফুজ্জামান শরীফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close