রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: জ্বালানিতে করপোরেট থাবা      ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      
খেলাধুলা
চলছে বিসিবির নির্বাচন, ভোট দিলেন তামিম-রুবেলরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সকাল থেকেই ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বিসিবির কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকা মেট্রোপলিস ক্লাব কোটার কাউন্সিলর হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন তামিম। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে তিনি শুধু ভোটই দিচ্ছেন না, একইসঙ্গে পরিচালক পদেও লড়ছেন।

তামিমের পাশাপাশি ভোট দিয়েছেন অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু ও ইসরাফিল খসরু। জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনকেও ভোট দিতে দেখা গেছে বিসিবির কার্যালয়ে।

গেল বছর নানা অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত শেষে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়।

পরে তামিম ইকবালকে সভাপতি করে ১১ জনের অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটির অন্যতম প্রধান দায়িত্ব ছিল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা।

অবশেষে নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে, নির্বাচন ঘিরে বিতর্কও কম নয়। বিভিন্ন ক্যাটাগরির একাধিক প্রার্থীর রাজনৈতিক পরিচয় ও ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।

সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফল ঘোষণা করার কথা রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিসিবির নির্বাচন   ভোট দেওয়া   তামিম ইকবাল   রুবেল হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close