মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
জাতীয়
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:২১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

স্বচ্ছতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 

সোমবার (৭ জুন) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দরবারে পরিচালকগণ ও প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া সব বিভাগের বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তাগণ ও ফায়ার স্টেশনের কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। 

সকাল ১০টায় অনুষ্ঠানে আসলে মুহাম্মদ জাহেদ কামালকে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এমএ আজাদ আনোয়ার। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
 
মহাপরিচালক সকলকে স্বাগত জানিয়ে দরবার শুরু করেন। তিনি চাকরি শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য সকলকে নির্দেশনা দেন। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের নিয়োগ প্রক্রিয়ার ন্যায় স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বাহিনীর কোনো সদস্য যেন অনৈতিক কোনো কাজে জড়িত না হন, সেজন্য মুহাম্মদ জাহেদ কামাল সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন। একই সাথে তিনি এ সংক্রান্ত অধিদপ্তরের সব আদেশ-নির্দেশ বাহিনীর সব পর্যায়ের সদস্যকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব স্তরে বদলির ক্ষেত্রে যে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছেম তা বজায় রাখার জন্য মুহাম্মদ জাহেদ কামাল সকলের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেন। 

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের জন্য সকলকে নির্দেশনা দেন। বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয় - আইন বহির্ভূত এমন কনটেন্ট প্রচারের ক্ষেত্রে বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সকলকে অবহিত করেন। পাশাপাশি তিনি বিভিন্ন কল্যাণমূলক কাজের তথ্যও উপস্থাপন করেন।

মুহাম্মদ জাহেদ কামাল উপস্থিত ও অনলাইনে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর মতামত শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি   সচেষ্ট থাকার আহ্বান   ফায়ার সার্ভিস মহাপরিচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close