শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
দেশজুড়ে
আদিতমারীর ইউএনও বিধান কান্তিকে বিদায়ী সংবর্ধনা
আদিতমারীর (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
 
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুল হক বান্না।

অনুষ্ঠানে বক্তব্য দেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, মমহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, যুগ্ন আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।

অনুষ্ঠানে বিধান কান্তি হালদারকে রোকন উদ্দিন বাবুলের পক্ষ থেকে ক্রেস্ট ও বিএনপির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা   ইউএনও   বিধান কান্তি হালদার   বিদায়ী সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close