রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      
দেশজুড়ে
রাঙ্গাবালীতে বৃষ্টিতে ভিজে লোডশেডিংয়ের প্রতিবাদ অটোচালকদের
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা ও অস্বাভাবিক লোডশেডিংয়ের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

শুরুতে প্রায় অর্ধশত অটোরিকশা নিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন চালকরা। পরে ‘বিদ্যুৎ নিয়ে তামাশা কেন, পল্লী বিদ্যুৎ জবাব চাই’ স্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাঙ্গাবালীতে বিদ্যুৎ সংকট চললেও এর কার্যকর সমাধান হচ্ছে না। ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়া, লো-ভোল্টেজ ও অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এতে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে এবং পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া চালকরা বলেন, ‘বিশেষ করে রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় নির্ধারিত সময়ে ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব হয় না। ফলে অনেক সময় আমরা অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে পারছি না। এতে প্রতিদিন আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের।’

মানববন্ধন থেকে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে বিদ্যুৎ সংকট নিরসনে পল্লী বিদ্যুৎ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাঙ্গাবালী   বৃষ্টিতে ভিজে লোডশেডিংয়ের প্রতিবাদ   অটোচালকদের কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close